প্রিয় চা প্রেমী,
আসুন, গুমটী চা বাগানের অসাধারণ পৃথিবী আপনাদের স্বাগত জানাছে। সারা পৃথিবী জুড়ে আমাদের অসংখ্য বন্ধুদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা এবার একটি "ওয়েব সাইট" তৈরী করেছি।
গুমটী আসলে একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। ১৯৫৬ সাল থেকে এর অংশীদারেরা প্রাপ্ত অধিকারবলে সাফল্যের সাথে একে চালিয়ে আসছে। এখন তৃতীয় প্রজন্ম পুরান ঐতিহ্যকে অক্ষুন্ন রেখেও নতুন উন্নত ধারা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানারকম উচ্চমানের মদ তৈরী হলেও শুধুমাত্র ফ্রান্সের 'শ্যাম্পেন ভ্যালির' তৈরী মদ কেই শ্যাম্পেন বলা হয়। ঠিক সেইমতে দার্জিলিং চায়ের ক্ষেত্রেও যদি এক এবং অদ্বিতীয় চা এর নাম চাওয়া হয় তবে তা নিঃসন্দেহে গুমটী।
আমাদের চা পান করুন, দার্জিলিং এ আমাদের চা বাগান পরিদর্শন ও উপভোগ করুন।
Yours in tea,
![]()
Ashok Kumar
Managing Partner
Goomtee Group of Tea Farms,
Darjeeling, India

